- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পলাশ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা ও ঈদ পুনর্মিলনী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের ৫০ বৎসর পুর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সভা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।  শুক্রবার পলাশ  উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সুবর্ণ জয়ন্তী পরিষদের সভাপতি প্রফেসার ড. আ. কাদির রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক অনুপম দাশের পরিচালনায় অনুষ্ঠানে উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্থরের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে আগামী ডিসেম্বর মাসে ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করার সিদ্ধান্ত হয়।

  • [১]