- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন- দেশের উন্নয়ন করতে হলে গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। যারা অতীতে ক্ষমতায় ছিলেন তারা জনগণকে নির্যাতন করার জন্য ক্ষমতায় এসেছিলেন। আওয়ামীলীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলেই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি শুক্রবার বিকাল ৪টায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা       
ইউনিয়নের বাংলা বাজারের পূর্বের মাঠে আমড়িয়া, বুড়মপুর, সরিষপুর, বীরকলস, আনাইজিনাই ও চৌকা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মো. নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-০৫(ছাতক-দোয়ারা বাজার) আসনের এমপি মো. মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. আবুল কালাম, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি মো.সিরাজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমানচৌধুরী, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, ভাঁতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের মো. নূরুল হক সহ প্রমুখ।

  • [১]