- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পল্লী বিদ্যুতের খুঁটিটি সরানো হয়নি এখনও

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক দরিদ্র পরিবারের বসত ভিটা থেকে খুঁটি সরানোর উদ্যোগ নেয়নি পল্লী বিদ্যুত বিভাগ। গত ২৯ অক্টোবর এই খুঁটি স্থাপন করা হয়। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও কোন কাজ হয়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন বলেন, আমি খুঁটিটি সরাতে ঠিকাদারকে বলেছে। ঠিকাদার ঐ এলাকায় কাজ করছে। দু-একদিনের মধ্যে খুঁটি সরানো হবে।

  • [১]