- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পশুর হাটেই জবাইয়ের সরঞ্জাম

স্টাফ রিপোর্টার
ঈদ-উল আজহার কুরবানি কে সামনে রেখে জমে উঠেছে মল্লিকপুরে  অস্থায়ী পশুর হাট।তবে হাটে প্রথম বারের মত পশু জবাইয়ের সরঞ্জাম উঠতে দেখা গেছে এবার। অতীতে কোন সময় শহরস্থ পশুর হাটে দেখা যায়নি।পশুর হাটে ভাল বিক্রি হয় বলে হাটেই জবাইয়ের সরঞ্জাম নিয়ে এসেছেন বলে জানান বিক্রেতারা। শনিবার মল্লিকপুরের অস্থায়ী পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় কুরবানির পশু জবাইয়ের সরঞ্জামের দুইটি দোকান জমিয়ে বসেছে হাটের এক কোণে। দোকানে   উঠেছে ছুরি,চাকু,চাপাতি,দা,কুরাল,নারকেল কুড়ানিসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম। দোকান দুটিতে ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মত। তবে দামটা একটু বেশি  বলে জানান ক্রেতারা। দাম বেশি হলেও হাটে পাওয়াতে কিনতে বেগ পেতে হচ্ছে না বলে দাবীও করলেন তারা। পশু জবাই  সরঞ্জামের দামের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন কামাইরা ছুরির মুল্য ৩০ থেকে ৫০ টাকা, ব্ল্যাড ছুরির মুল্য ৩ থেকে ৪০ টাকা, চাপাতির মুল্য ২০০ থেকে ৩০০টাকা, দার মুল্য ২০০ থেকে ৫০০ টাকা, কুড়ালের মুল্য ৩০০থেকে ৩৫০ টাকা।
পশু সরঞ্জাম কিনতে এসে শরীফ উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, কামারশালায় গেলে বাড়তি কষ্ট হবে। হাতের কাছে যেহেতু পাওয়া গেল মন্দ কি। দাম একটু বেশি হলেও কিনে নিলাম। আমি একটা ছুরি কিনেছি।
সদর উপজেলার মঙ্গলকাটা বাজার থেকে পশু জবাইয়ের সরঞ্জাম বিক্রি করতে আসা মো, মোস্তফা বলেন, বাজার থেকে পশুর হাটে  বেচা বিকি বেশি হয়। তাই পশুর হাটে পশু জবাইয়ের সরঞ্জাম নিয়ে এসেছি। বিক্রি ভাল হয়েছে।

  • [১]