- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পশুর হাটের দামি গরু

স্টাফ রিপোর্টার
শহরের মল্লিকপুরের  অস্থায়ী গরুর বাজারের সবচেয়ে বড় গরুটি নিয়ে এসেছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়ামতপুরের ব্যবসায়ী আজিজুর। এই গরুটি বিক্রি করলেন তিনি ১ লক্ষ ৭০ হাজার টাকায়। শনিবার গরুর হাটে সকাল থেকে এই গরুটিকে নিয়ে  
ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীর মাঝে ব্যাপক আগ্রহ ছিল। গরুটিকে কেন্দ্র করে রীতিমত ভিড় জমে উঠেছিল। গরুর মালিকের সাথে দর কষাকষি করতে দেখা গেছে ক্রেতাদের। দেড় লক্ষ টাকার উপরে দর দাম হচ্ছিল। তবে নাচুড়বান্দা ব্যবসায়ী আজিজুর ১ লক্ষ ৮০ হাজার ছাড়া গরুটিকে হাতছাড়া করবেন না। অবশেষে বিকেলের দিকে শহরের হাছনগরের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ১লক্ষ ৭০ হাজার টাকা মুল্যে গরুটিকে ক্রয় করলেন। কুরবানির জন্য বাজারের সবচেয়ে বড় ও নিখুঁত গরুটি কিনেছেন বলে জানান তিনি। মাহবুবুল আলম বলেন,কুরবানি মুসলমানদের জন্যে ত্যাগের এক মহান পরীক্ষা। টাকা বড় বিষয় নয়। কুরবানির মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভই হল মুসলমানদের জন্যে পরম পাওয়া।

  • [১]