- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পশ্চিম পাগলায় ইউপির উপ নির্বাচন আজ

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপ নির্বাচন আজ। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ  থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা  হয়েছে। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতায় আছেন চার জন প্রার্থী।
তারা হলেন- সাবেক সদস্যা করিমুন  নেছা (মাইক), লাকী বেগম (তালগাছ), সদ্য প্রয়াত ইউপি সদস্যা (হাসি রানী দে মায়ার মা)’র মেয়ে মায়া রানী দাশ (হেলিকপ্টার) ও চ¤পা দেবনাথ (পদ্মফুল)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৫ হাজার ৫৪ জন। ৩টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিবেন।

  • [১]