শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় পশ্চিম পাগলা ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাগলা বাজার ডাক বাংলো প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।ইউনিয়নের ব্যাডমিন্টন খেলোয়ারদের আয়োজনে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী, আওয়ামীলীগ নেতা তারা মিয়া, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মনছুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, ব্যবসায়ী দিপক দে, উজ্জ্বল সারোয়ার, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়ামোদী সালা উদ্দিন বাবলু, জাবির আহমদ, রেজাউ হক রেজা, মুস্তাফিজুর রহমান সুমন, রনি তালুকদার, মহসিন উদ্দিন, সোহাগ দেবনাথ, মাহবুবুল হক হাসান, অমি রহমান, কামাল আহমদ কামরান, জাকির হোসেন ও রাজন মিয়া প্রমুখ।