- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পশ্চিম পাগলা ইউপি নির্বাচন শিক্ষা, যোগাযোগ, কৃষি নিয়ে কাজ করতে চান প্রার্থীরা

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলে শিক্ষাখাত, যোগাযোগ ব্যবস্থা ও কৃষির উন্নতিতে কাজ করতে চান পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিন চেয়ারম্যান প্রার্থী।
রবিবার বিকাল ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভাকক্ষে শান্তিগঞ্জ থানা কর্তৃক আয়োজিত সম্প্রসারিত বিট পুলিশিং সভায় এসব কথা বলেন তিন চেয়ারম্যান প্রার্থী।
প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জগলুল হায়দার (নৌকা), শ্রমিকলীগ নেতা বর্তমান চেয়ারম্যান মো. নূরুল হক ও জমিয়ত সমর্থিত প্রার্থী মো. সজীব আহমদ।
বক্তব্যে জগলুল হায়দার বলেন, নির্বাচিত হলে আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা-স্বাস্থ্যখাত, বিচার-শালিস ব্যবস্থার উন্নয়নসহ টেকসই উন্নয়নে কাজ করবো।
বর্তমান চেয়ারম্যান মো. নূরুল হক তার বক্তব্যে বলেন, আমার স্বপ্ন পশ্চিম পাগলা ইউনিয়নকে একটি মিনি পৌরসভার মতো করে তৈরি করা। রাস্তাঘাট অনেক করেছি। অনেকটা বাকী আছে। কৃষিতে বিপ্লব ঘটাতে একটি পরিকল্পনা গ্রহণ করেছি। ইউনিয়নবাসী ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করলে এ কাজগুলো করতে চাই।
মো. সজীব আহমদ বলেন, মেহনতি মানুষ বড় অবহেলায় পড়ে থাকেন। খুব কম মানুষ তাদের খোঁজ রাখেন। নির্বাচনে বিজয়ী হলে তাদের ভাগ্যন্নোয়নে কাজ করবো। এছাড়া শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায়ও নজড়ে থাকবে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা বিট পুলিশিং কর্মকর্তা এসআই পার্ডন কুমার সিংহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, জগন্নাথপুর-শান্তিগঞ্জ থানার দায়িত্বে থাকা সার্কেল অফিসার শুভাশিস ধর, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, চেয়ারম্যান প্রার্থী জগলুল হায়দার (নৌকা), মো. নূরুল হক (আনারস), সজীব আহমদ (খেজুরগাছ)।
এ সময় ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান, ৩১ জন সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী (মহিলা মেম্বার) ৯ জনসহ মোট ৪৩জন প্রার্থী উপস্থিত ছিলো।

  • [১]