নববর্ষ উপলক্ষে ১লা বৈশাখে প্রতিবন্ধিদের মাঝে মধ্যে নতুন পোষাক বিরতণ করা হেয়েছে। হযরত শাহ্জালাল (রহ.)’র দরগাহ শরীফে বৃহস্পতিবার রাতে ও পরদিন শুক্রবার খাদিমনগরের হযরত শাহ্পরান (রহ.)’র দরগাহ্ শরীফে শতাধিক প্রতিন্ধিদের হাতে নতুন পোষাক তুলে দেয়া হয়।’
প্রতিবন্ধিদের মধ্যে পোষাক বিতরণ করেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।
এ সময় অন্যদের মধ্যে হযরত শাহ পরান দরগাহ শরীফের খাদেম ফিরোজ, খাদেম গিয়াস উদ্দিন, খাদেম শাকিল আহমদ, সাংবাদিক আবেগ রহমান ,যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী সঞ্জয় তালুকদার টিটু, জুবেল ইসলাম, সাংবাদিক আজাদের মেয়ে তাহমিন সরোয়ার আদ্রিতা প্রমুখ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)