- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাঁচ দিন ব্যাপি ৫২তম বেসিক কোর্স সম্পন্ন

স্টার রিপোর্টার
সুনামগঞ্জে পাঁচ দিন ব্যাপি ৫২তম বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্কাউটস ভবনে ৫দিন ব্যাপি বেসিক কোর্স সমাপন ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্কাউটস’র কমিশনার মো. ফয়জুর রহমান, সম্পাদক তাহির আলী তালুকদার, কোর্স লিডার রিপন চক্রবর্তী, সদর উপজেলা স্কাউটস’র সম্পাদক নুরুল আনোয়ার মো. ফেরদৌস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কাউটস’র সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার, জগন্নাথপুর উপজেলা স্কাউটস’র সম্পাদক এমরান আলী, সদর স্কাউটস’র যুগ্ম-সম্পাদক মো. বুরহান উদ্দিন, প্রশিক্ষক আলী রেজা, প্রশিক্ষক ছালিক মিয়া চৌধুরী, প্রশিক্ষক বিপ্লব কেতন চ্যাটার্জী, কোয়াটার মাষ্টার আবুল কাশেম আজাদ প্রমূখ।
বেসিক কোর্সে    ৫টি উপদলে জেলার ৪৫ জন শিক্ষক-শিক্ষিকাকে সনদপত্র প্রদান করা হয়। উপদলগুলো হল দোয়েল, কোকিল, কবুতর, টিয়া, ময়না।

  • [১]