- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাইপগানসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার শেষপ্রান্তের গ্রাম জলিলপুর থেকে দেশীয় তৈরী একটি পাইপগানসহ আকিল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক আকিল মিয়া ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। রবিবার ভোর রাতে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন র‌্যাব।
রবিবার দুপুরে র‌্যাব-৯ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সহকারী পুলিশ সুপার মো. আজিজুল হক সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে পাইপগানসহ আকিল মিয়াকে আটক করে। আটক আকিলকে সুনামগঞ্জের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

  • [১]