- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সম্মেলন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার দুপুরে স্থানীয় স্বাধীন বাজারে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল
করিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাকুর রহমান, যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আলম প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কাছে কমিটি গঠনের দায়িত্ব দেন। আমরা সকলের মতামতের প্রেক্ষিতে শীঘ্রই কমিটি ঘোষণা করব।

  • [১]