- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাইলগাঁও জমিদারবাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে অবস্থিত পাইলগাঁও জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমা বেগম স্বাক্ষরিত পত্রে গত ২১ জানুয়ারি প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক কে এ সংক্রান্ত সিদ্ধান্তের গেজেটের কপি মন্ত্রণালয়ের প্রেরণ করতে বলা হয়।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের নির্দেশন পুরাতন জমিদার বাড়িটি প্রায় সাড়ে ৫ একর জমির ওপর। এক কালের নয়নাভিরাম সৌন্দর্য মন্ডিত বাড়িটি এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের প্রতীক।
এই জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবীদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। তিনি পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়, সিলেটের রসময় উচ্চ বিদ্যালয় ও সিলেট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা করেন। গত বছর তাঁর প্রতিষ্ঠিত বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে জমিদার বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হয়। গত বছরের ১২ ফেব্রুয়ারি প্রতœতত্ত্ব অধিদপ্তরের একটি দল সরেজমিনে বাড়ি পরিদর্শন করে বাড়িটি পুরাকীর্তি হিসেবে প্রতœতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পাইলগাঁও জমিদার বাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • [১]