- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে আইনি বাধা অপসারণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কর্মসূচির কার্যক্রমে স্থিতাবস্থা হাইকোর্টে স্থগিত হয়েছে। ফলে ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব পালনে আর কোন আইনি বাধা রইল না।
গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর আদালত এ আদেশ দেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের জন্য আগামী ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আ ফ ম জিয়াউল হোসেন বাদি হয়ে স¤প্রতি সুনামগঞ্জের সহকারী জজ ২য় আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় ১৯২৬ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালে বিদ্যালয়ের সামনে স্থাপিত গেইটে বিদ্যালয় প্রতিষ্ঠার সন ১৯১৯ লেখা রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের সাবেক কিছু শিক্ষার্থী শতবর্ষ উদযাপন কমিটি গঠন করে আগামী ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করেছে।
আদালত মামলা গ্রহণ করে শতবর্ষ উৎসব উদযাপন স্থগিত রাখতে নিদের্শনা দেন। পরবর্তীতে শতবর্ষ উদযাপন পরিষদ উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করলে আদালত শতবর্ষ উদযাপনের ওপর স্থিতাবস্থা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে গত রোববার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে ওই আদেশের বিরুদ্ধে আপীল করলে আদালত শতবর্ষ উৎসব স্থিতাবস্থার আদেশ দেন।
পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ উদযাপন কমিটির আহŸায়ক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ব্রজনাথ উচ্চ বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে যার অসংখ্য দালিলিক প্রমাণ রয়েছে। আমরা বিদ্যালয় পরিচালনা কমিটি ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা ও দায়রা জজ আদালতে স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর আদালতে আপীল করলে আদালত জেলা ও দায়রাজজ এর আদেশ স্থগিত করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনাকারী ব্যারিস্টার আমিন উদ্দিন অ্যাসোসিয়েটের পক্ষে ব্যারিস্টার মুশফিকুর রহিম বলেন, জেলা ও দায়রা জজ এর আদেশের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে মহামান্য হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর আদালতে রিট দায়ের করলে আদালত জেলা ও দায়রা জজ এর আদেশ স্থগিত করেন। ফলে ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব পালনে আইনি বাধা রইল না।

  • [১]