- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাউবোর পওর-২ বিভাগে চরম জনবল সংকট

স্টাফ রিপোর্টার
হাওরের বোরো ফসল রক্ষা ও হাওরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গত ১৮ জুলাই সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে দুইভাগে বিভক্ত করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে নতুন চালু করা দ্বিতীয় শাখায় জনবল সংকট রয়েছে বলে জানিয়েছেন ওই বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মো. শাহীনুজ্জামান। তিনি চলতি মাসের ১৯ তারিখ দায়িত্বভার গ্রহণ করেছেন। পৃথক স্থায়ী অফিস না থাকায় নতুন বিভাগের কার্যক্রম আপাতত শহরের ভাড়া বাড়িতেই চলবে।
জেলার ৫টি উপজেলা এলাকা নিয়ে গঠন করা হয়েছে পওর (পরিচালনা ও রক্ষণাবেক্ষন)- ১ ও ৬টি উপজেলা এলাকা নিয়ে গঠন করা হয়েছে পওর-২। পওর-১ এর আওতাধীন       
সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা। এই বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন আবু বকর সিদ্দিকি।
পওর-২ এর আওতাধীন দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। এই বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন মো. শাহীনুজ্জামান। তিনি সম্প্রতি সুনামগঞ্জে যোগদান করেছেন বলে জানিয়েছেন।
বুধবার দুপুরে হাওরে পাউবোর কাবিটা প্রকল্প বাস্তবায়ন জেলা তদারকি কমিটির সভায় পওর-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান জানান, পাউবোর চালু করা নতুন বিভাগে আবাসন ও জনবল সংকট রয়েছে। জনবলের কারণে কাজ করতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তাগণ। দ্রুত জনবল নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী জানান, ৩ জন উপ বিভাগীয় প্রকৌশলীর স্থলে ১ জন কর্মরত আছেন, ২ জনের পদ শূন্য রয়েছে। সেকসন অফিসার ৭ জনের বিপরীতে একজনের পদ শূন্য রয়েছে। কার্যসহকারি  ১৪ জনের স্থলে আছেন ৭ জন। এস্টিমেটর, উপ সহকারি প্রকৌশলী, উচ্চমান সহকারি ও হিসাব সহকারির পদ শূন্য রয়েছে।  

  • [১]