- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাউবোর বাঁধ ভেঙে খরচার হাওর ডুবছে

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
পানি উন্নয়ন বোর্ডের অধীন জিরাগতাহিরপুর বাঁধ ভেঙে বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ খরচার হাওরে পানি প্রবেশ করে কৃষকের হাজার হাজার একর বোর ফসল তলিয়ে গেছে। হাওর পাড়ের কৃষকের মাঝে কান্না আর আহাজারীতে আকাশ ভারী হয়ে উঠছে। রবিবার সকাল এই বাঁধ ভেঙ্গেছে। দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নেতৃত্বে বাঁধ রক্ষায় চেষ্টা করা হয়। তবে বিকালে বাঁধটি বড় আকারে ভেঙে প্রবল বেগে হাওওে পানি প্রবেশ করা শুরু     করে।  সন্ধ্যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বাঁধ রক্ষার চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু পানির প্রবল বেগ থাকায় তা অসম্ভব হয়ে উঠেছে।
রাধানগর গ্রামের মো. কাহিন মিয়া ১১ বিঘা বোর জমি চাষাবাদ করেছিলেন। বাঁধ ভেঙে সবটোকুই তলিয়ে গেছে।b-pur-3
কৃষ্ণনগর গ্রামের কাজল বর্মন এর ২২বিঘা সবটুকুই তলিয়ে গেছে।
এভাবে শত শত কৃষকের জমি অকালে তলিয়ে গিয়ে একমুঠো ধানও ঘরে তোলার আর কোন সুযোগ নেই। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁধগুলোতে পাউবোর লোকজনকে দেখা যায়নি। খরচার হাওরে বিশ্বম্ভরপুর উপজেলার এ পর্যন্ত প্রায় ৩ হাজার হেক্টরের অধিক জমি তলিয়ে গেছে। পানি দ্রুত প্রবেশ করায় ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। পাউবোর উদাসীনতা ও অনিয়ম দুর্নীতির সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক শান্তির দাবির পাশাপাশি কৃষকদের ক্ষতিপূরণ দেবার জন্য এলাকায় কৃষক জনতা দাবি করেছেন।

  • [১]