- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাকিস্তানীদের পরাজিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যরা মেজর জেনারেল ইয়ান কারডজো

লন্ডন প্রতিনিধি
বাংলাদেশে মানবতা বিরোধী অপরাদীদের বিচার নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মিত্র বাহিনীর সদস্য মেজর জেনারেল ইয়ান কারডজো। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় রণাঙ্গণের স্মৃতিচারণ করে বলেন,‘বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারের জন্যে পাকিস্তানীদের পরাজিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনাবাবিনী ও মুক্তিবাহিনী যুদ্ধ করেছে। আর তা সম্ভব হয়েছিল বাংলাদেশের মানুষের দৃঢ় মনোবলের কারণে।
২৬ জুলাই  বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কনফারেন্স হলে লন্ডনস্থ বাংলাদেশ মিশন, স্বাধীনতা ট্রাষ্ট ও কারি লাইফের সহযোগীতায় সর্বস্থরের প্রবাসী বাঙালিদের দেয়া সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।
তিনি ১৯৭১ সালের ৭ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত  সিলেট  মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্থানীদের সাথে সম্মুখ যুদ্ধের বিবরণ তুলে ধরে বলেন। এসময় আটগ্রাম এবং গাজীপুর চা বাগানের সম্মুখ যুদ্ধের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সিলেটে পাকিস্তানী সৈন্যরা তিনটি ব্রিগেড নিয়ে কিভাবে আত্মসমর্পন করেছিল এদের মধ্যে ১০৭ জন অফিসার, ২১৯ জেসিও, ৬১৯০ সৈনিক এবং ৩৯জন  যারা তাদের সাথে ছিল এরা সকলেই ৭ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে মিত্রবাহীনীর কাছে আত্মসমর্পন করে।
সিলেট বিজয়ে তিনি সহ পাকিস্তানীদের সাথে যুদ্ধে ৩জন অফিসার সহ আরো ৩৬ আহত হয়েছিলেন। সিলেট মুক্তিবাহিনীকে সাথে নিয়ে ৬-৭জন অফিসার ১০-১৫ জেসিও এবং  ৩০০-৩৫০ ভারতীয় সৈন্য অংশ নেয়। পরাজিত পাকিস্তানী সৈন্যদের নিয়ে আসা হয় সিলেট শহরে। এসময় পাকিস্তানীদের পেতে রাখা মাইন অপসারন করতে গিয়ে মাইন বিষ্ফোরনে তার একটি পা হারান।
মেজর জেনারেল ইয়ান কারডজোকে ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনরার খন্দকার তালহা।
পলিটিক্যাল কাউন্সিলার এম আর আই আবেদিনে সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড কারন এফ বিলিমরিয়া।
তিনি বলেন, ১৯৭১ সালে তার পিতা জেনারেল বিলিমরিয়া বাংলাদেল পক্ষে যুদ্ধে অংশ নেন। তিনি তার পিতার কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক কিছু শুনেছেন।
সংবর্ধনা সভায় মেজর জেনালের ইয়ান কার্ডোজের সহধর্মিনী প্রিসিলা কার্ডোজের হাতে হাই কমিশনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময়  শহীদ মুক্তিযোদ্ধা কর্ণেল আব্দুল কাদিদের সন্তান বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির মেজর জেনারেল ইয়ান কারডজোর হাতে তার লিখা গ্রন্থ ‘বিউটিফুল বাংলাদেশ’ তুলে দেন।
এছাড়া ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমদ অতিথি বৃন্দের হাতে ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মিশনের ডিফেন্স এডভাইজার  মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, মিনিষ্টার কাউন্সিলার এটি এম জোবায়ের, এছাড়া বিবিসি এবং লন্ডনের বাংলামিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ এবং বৃটেনে বসবাসরত মুক্তিযোদ্ধারা।

  • [১]