স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের দায়ে দুই পাখি শিকারীকে (আপন দুই ভাই) ৬ মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেন্দিআতা গ্রামের শাহানুরের দুই ছেলে এমরান মিয়া (২৫) ও রব্বানী মিয়া
(১৯)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (টাঙ্গুয়ার হাওরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট) অঞ্জন কুমার দাশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের অবৈধভাবে পাখি শিকার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা টাঙ্গুয়ার হাওরের লেচুয়ামারা বিলে অভিযান চালিয়ে আপন দুই ভাই এমরান মিয়া ও রব্বানী মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত এমরান মিয়া ও তার ছোট ভাই রব্বানী মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। সাজাপ্রাপ্ত দুই ভাইকে দুপুরেই আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুই ভাইকে ৫টি পাখিসহ আটক করা হয়। পরে দুইজনকেই ৬ মাসের কারাদ- প্রদান করা হয়।