- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাখি শিকারীর জরিমানা

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
পাখি শিকারী ও বিপণনের দায়ে মো. ইকাবাল হোসেনকে জরিমানা প্রদান করা হয়েছে। সে পাগলা পশ্চিম কান্দিগাঁও মাদরাসাপাড়া গ্রামের মো. মারফত আলীর ছেলে। জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এএসআই মো. ইকবাল হোসেন ভূইয়া শনিবার সকাল সাড়ে ৯টায় পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি এলাকা থেকে ইকবাল হোসেনকে পাখিসহ আটক করে।
পরে সকাল ১০ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো, আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি শিকার ও বিপণনের দায়ে মো.ইকবাল হোসেন (২৬) কে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এসময় একটি মৃত পাখি ও দুইটি জীবিত পাখি উদ্ধার করা হয় এবং জীবিত পাখিটিকে এসময় ছেড়ে করা হয়।

  • [১]