পাগলাবাজার প্রতিনিধি
মানবাধিকার কমিশন ও আফজল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মানবাধিকার কমিশন ও আফজল ফাউন্ডেশনের সভাপতি আলহাজ ডা. শাকিল মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, মানবাধিকার কমিশনের সহ সভাপতি মাও. নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল পারভেজ সাজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, মানবাধিকার কমিশন উপজেলার সদস্য বিশ্বজিৎ দে, রুকন মিয়া, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, দরবেশ, মামুন প্রমুখ।