- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলাবাজার যানজটমুক্ত রাখার উদ্যোগ

দ. সুনামগঞ্জ অফিস
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ব্যস্ততম সড়ক পাগলা বাজার পয়েন্টে যানজট মুক্ত রাখতে উদ্যোগ নিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানর ওসি আল আমিন। পাশাপাশি পাগলা বাজার পয়েন্ট এলাকায় যানজটমুক্ত রাখতে যানজটমুক্ত কমিটির মাঝে পোষাক বিতরণ করেন।
বুধবার বিকালে পাগলা বাজারে থানার ওসি আল আমিন নিজ উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জকে যানজট মুক্ত     কমিটি পাগলা বাজার শাখার প্রত্যেক সদস্যকে পোষাক প্রদান করেন।
পোষাক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, এসআই মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক বজলুর রহমান, ফরিদ মিয়া, আমিন, তছলিম উদ্দিন, জুয়েল মিয়া, মকদুছ আলী প্রমুখ।

  • [১]