- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় এফআইভিডিবি’র ধানের বীজ বিতরণ

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় জিংক ব্রি ৭৪ ও ৬২ জাতের ধানের বীজ বিতরণ করেছে বেসরকারী সংস্থা হারভেস্ট প্লাস এবং এফআইভিডিবি। বৃহস্পতিবার বিকাল ৩টায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের হল রুমে এ ধানের বীজ বিতরণ করা হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকে সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক ফারহানা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য আবদুল হান্নান, ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য হিরেশ পাল, ব্যবসায়ী হাবিবুর রহমান, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, হোসাইন আহমদ, প্রকল্প কৃষি কর্মকর্তা কৃষ্ণপদ দেবনাথ, প্রকল্প ফাইন্যান্স এন্ড এডমিন সত্যজিত ধর চৌধুরী, মাঠকর্মী মানিক মিয়া, মিয়া হোসেন ও ক্ষমা রাণী সরকার প্রমুখ।

  • [১]