- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতার চতুর্থ আসর সম্পন্ন হয়েছে। রবিবার রাত ১০টায় উপজেলার রায়পুর এলাকার মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইমন-মাহবুব জুটি। রানারআপ ও তৃতীয়স্থান অর্জন করেছেন যথাক্রমে মুয়াজ-মারুফ ও রজবুল-শাহীনুর জুটি। রাযপুর যুব সমাজের আয়োজনে খেলায় পুরস্কার প্রদান করেন করেন ইংল্যান্ড প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবু ও সমাজকর্মী মোশাররফ হোসেন।

পুরুস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী নূর আলম সেলিম, জহিরুল ইসলাম জহির, মোশাররফ হোসেন, মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল ইসলাম লালন, পশ্চিম পাগলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি মনসুর উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাস্টার শফিকুল ইসলাম, ইংল্যান্ড প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবু ও সাংবাদিক, প্রভাষক ইয়াকুব শাহরিয়ার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সুয়েব মির্জা, হাসান মির্জা, শিমু মির্জা, জাহিদুল ইসলাম জাহেদ, সফর আলী, সেজু মিয়া (পাখি), শুভ মিয়া, মোনেম হক, রজবুল হক, আজিজুল হক মুয়াজ, মারুফ মির্জা, শাহীনুর রহমান ও ইমন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় টুর্নামেন্টটির উদ্বোধন হয়েছিলো।

  • [১]