- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক  স্বপনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির  সভাপতি ফারুক আহমদের বাড়ি থেকে মিছিলটি বের হয়ে বাজারের   
প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজ  মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
সাবেক ছাত্রদল নেতা মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ূন কবির, লিটন মিয়া, আবু জাফর, হারুনুর রশিদ, নাসির আহমদ, মঈনূল হাসান, সুমন  আহমদ, রুহুল আমীন, শামীম আহমদ, মিলন আহমদ, কাউছার আহমদ, পাবেল আহমদ, রাশেদ চৌধুরী, ইয়াহিয়া  আহমদ, হেলাল আহমদ, ইউনূছ আলী নোমান সাগর আহমদ ও দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।

  • [১]