পাগলাবাজার প্রতিনিধি
বিএনপির নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ও ডা. শাখায়াত হাসান জীবনকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার বিকালে উপজেলার পাগলাবাজারে আনন্দ মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, পশ্চিম পাগলা ইউপি বিএনপির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়কলস ইউপি বিএনপির সাধারণ সম্পাদক রাহেল মিয়া, উপজেলা বিএনপি নেতা শহিবুর রহমান, তফজ্জুল হোসেন, আরাফাত আলী, আঙ্গুর মিয়া, জাফর সাদেক লেবু, দিদার চৌধুরী, উপজেলা যুবদল নেতা রিপন আহমদ, রুহুল আমিন, হাছান আহমদ, আবু জাফর, নাছির আহমদ, রাজু আহমদ প্রমুখ।