পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় আছকর মিয়া তালুকদার একাডেমি নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন (মুসলিমপাড়া) গ্রামের ইংল্যান্ড প্রবাসী আছকর মিয়া তালুকদারের উদ্যোগে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যায় প্রতিষ্ঠাতা আছকর মিয়া তালুকদার এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিমের সভাপতিত্বে ও বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা আজিজুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, প্রাক্তন শিক্ষক আবদুল কাহার, প্রবীণ মুরব্বি বাদশা মিয়া, কমরু মিয়া, আইয়ূব উদ্দিন বুদ্ধি, ইস্কন্দর আলী, সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, শামসুল হক, ফজির আলী, রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, যুবলীগ নেতা মিজানুর রহমান, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও. ফয়জুল বারী, ব্যবসায়ী সালা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, মুরব্বি মুজিবুর রহমান, শাফিক মিয়া ও ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক প্রমুখ।