পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় বিদ্যুৎপৃষ্ট এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম নাসির মিয়া (৩২)। তিনি দক্ষিণ কাদিপুর গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির মিয়ার ঘরের স্টিলের দরজায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হলে সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। পরে কৈতক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।