- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আধুনিক চক্ষু হাসপাতালের আয়োজনে ও শত্রুমর্দন রুরাল ডেভেলপমেন্ট এ্যান্ড হেলথ্ সেন্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই কার্যক্রম করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন রুরাল ডেভেলপমেন্ট এ্যান্ড হেলথ্ সেন্টার ফাউন্ডেশনে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই কার্যক্রম করা হয়।
চিকিৎসা সেবা দেন- সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাখাওয়াত বিন আশরাফ জামি, মেডিক্যাল এসিস্ট্যান্ট রাহুল মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন- শত্রুমর্দন রুরাল ডেভেলপমেন্ট এ্যান্ড হেলথ্ সেন্টার ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, শত্রুমর্দন রুরাল ডেভেলপমেন্ট এ্যান্ড হেলথ্ সেন্টার ফাউন্ডেশনের ম্যানেজার দিলিপ দাস, সংগীতা দাস সহ আরও অনেকে।

  • [১]