পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মাদক বিক্রিতে সহযোগিতা ও সেবনের দায়ে সোমবার রাত ২টায় আব্বাস উদ্দিন (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্বাস উদ্দিন শত্রুমর্দন গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন তার বাড়ির সামনে মদ খেয়ে মাতলামো করায় একই গ্রামের মাদক ব্যবসায়ী আবদুল কাদির ও কদম আলীর মদ বিক্রিতে সহযোগিতা করায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে এক বোতল ভারতীয় মদ (অফিসার্স অব চয়েস) ও ২১৮০ টাকা পাওয়া যায়। সে মদ বিক্রির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে তাৎক্ষনিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন বলেন, আব্বাস উদ্দিন মদ খেয়ে আমাদের গাড়ির সামনে মাতলামি করছিলো। তাকে গ্রেফতারের পর ভারতীয় মদ পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হবে।