- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রইছুন নেছা এ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীর মাঝে সারা বছরের শিক্ষা ব্যয় বাবদ ৫২ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার রুমে এক অনুষ্ঠানের        
মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।
পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রাস্ট পরিবারের সদস্য ফাহমিদা আক্তার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক রমেন্দ্র কুমার দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক আরব আলী, পাগলা হাইস্কুল এন্ড কলেজের পিটিআই’র সভাপতি গোলাম মোস্তফা, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সৈয়দুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য মুরব্বি আরাফাত আলী, আবদুল কাদির,  রজব আলী, আকবর আলী, জহিরুল ইসলাম, রাজা মিয়া, গোলাম রব্বানী  (মাসুক), শিক্ষানুরাগী শফিক মিয়া, সাবেক মেম্বার সাহেব আলী, প্রভাষক শরাফত উল্লাহ, শের জাহান, স্কুল শাখার সহকারী শিক্ষক রিকন চন্দ্র দাশ,  জজ মিয়া, মিজানুর রহমান, তকবীর হোসেন ও অপু পাল প্রমুখ। পরে দশ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান করা হয়।

  • [১]