- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ আহত ৩

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ওয়েজখালী এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার ছেলে লাল মিয়া (২৭), রসনী গ্রামের ছুরিক মিয়ার ছেলে সাজিদ মিয়া (২৮) ও রানেছা বেগম (৩৬)। এদের মধ্যে গুরুতর আহত দুর্ঘটনা কবলিত বাসের সহকারি লাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদরপুর সংলগ্ন আমির আলীর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, বেলা ১১ টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী হৃদয় পরিবহন (সিলেট-জ ০৪- ০২২৬) এর একটি বাস দ্রুত গতিতে আসছিল। ঘটনাস্থলে এলে অপর একটি সিলেটমুখী বাসকে অতিক্রম করতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অপর বাসটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা বাসের কোনো ক্ষয়ক্ষতি না হলেও নিয়ন্ত্রণ হারায় এ বাসটি। জয়কলস পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা নেবো।

  • [১]