- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলা বাজারে মেসার্স এম এম ট্রেডার্স এর শাখা উদ্বোধন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে মেসার্স এম এম ট্রেডার্স এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার পাগলা বাজার এম এম কমপ্লেক্সে মেসার্স এম এম ট্রেডার্স এর প্রতিষ্ঠাতা হাজী মস্তকীন চৌধুরীর সভাপতিত্বে এবং ইনসি সিমেন্ট এর রিজিওনাল ম্যানেজার আমিনুল হক মাসুকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্বারী হাফিজ শাহজাহান’র কোর আন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন মেসার্স এম এম ট্রেডার্স এর পরিচালক মোঃ মুহাজ্জিল হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ এর সেক্রেটারী কয়েছ আহমদ, সিলেট রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, ইউনিক সিমেন্ট ইন্ড্রাষ্ট্রি লিঃ কোম্পামীর প্রতিনিধি জিএম মোঃ মোবারক আলী ভুইয়া, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিঃ এর এজিএম মোঃ বিলালুর রহমান, লাফার্জ হোল সিম বাংলাদেশ লিঃ এর আরএসএম মোঃ জাফর সাদেক, ফ্রেস সিমেন্ট এর ম্যানেজার মোঃ জসিম উদসীন, ক্রেতা শাহআলম দেলোয়ার, বিল্ডিং ঠিকাদার রহমত আলী, মেসার্স এম এম ট্রেডার্সের সহকারী পরিচালক কামরুল হোসেন চৌধুরী প্রমুখ।

  • [১]