শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হেকিম। নির্বাচন বাস্তবায়ন পরিষদের (স্টিয়ারিং কমিটির) সদস্য সচিব মো. আজাদ হোসেন ও সদস্য ইয়াকুব শাহরিয়ারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, মো. নুরুল হক, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামসুল হক, সাবেক সেনা কর্মকর্তা লোকমান হোসেন। বক্তব্য রাখেন— নবনির্বাচিত কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সদস্য নাছির আলী, পাগলা বাজার সমাজ সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ—সভাপতি মাও. শামীম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ—সভাপতি মো. আতর আলী, যুগ্ম—সাধারণ সম্পাদক দিপক দে, কোষাধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য শাহীন মিয়া, মো. কমর আলী, তুয়েল মিয়া, নির্বাচন বাস্তবায়ন কমিটির (স্টিয়ারিং কমিটি) সভাপতি মো. মনসুর উদ্দিন, সদস্য মো. শাহ আলম, রঞ্জিত সূত্রধর, মো. কিবরিয়া, আসিফ ইকবাল ফয়সাল, নোহান আরেফিন নেওয়াজ ও নাহিদ আহমদ প্রমুখ।
এর আগে নির্বাচিত কমিটিকে পুষ্পমাল্য ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় স্টিয়ারিং কমিটি ও অতিথিদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।