- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্ত ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ময়দা, পেঁয়াজ, আলু, গুড়, ডাল, তেল ও লাচ্ছি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জনি হোসাইন, মাহবুবুর রহমান, শুভ আহমেদ, মকবুল আহমেদ, সফর আলী, শাবান নূর মিয়া ও শাহ আলম।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের এসব সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা এখনো শিক্ষার্থী। আমাদের অবস্থান থেকে যতটুকু পেরেছি অসহায়ের পাশে দাঁড়িয়েছি। বর্তমান পরিস্থিতিতে বিত্তবান সকলেই এগিয়ে আসা উচিত। আমরা বন্ধুরা মিলে ৬০টি পরিবারকে সহায়তা করেছি।

  • [১]