পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হলরুমে প্রতিষ্ঠান প্রধান সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লার সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আবদুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দুল হক।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউনিয়নের মো. আনোয়ারুল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য আলী আহমদ, মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দাশ, অভিভাবক আকবর আলী, গোলাম রব্বানী মাসুক, সিরাজ মিয়া, অধীর পাল, সিরাজ মিয়া, শায়মনা বিবি, রাইমা বেগম, নিখিল দাস, তৌফিকুল ইসলাম ও বীনা সূত্রধর প্রমুখ।