প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিশ্বম্ভরপুর উপজেলাধীন মিয়ারচর পাচগাঁও উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র (তিনতলা ভবন) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩ কোটি ১৭ লক্ষ ৭ হাজার ৬০০ টাকা ব্যয়ে এটি নির্মাণ করবে। শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা মিয়া, আওয়ামী লীগ নেতা গনি মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, বিশ^ম্ভরপুর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, ইকিন আলী, মুরশেদ, জিলন, মসতু মিয়া, নবী রাজ, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার, সাবেক যুবলীগ নেতা আবু তাজিম তিমু, যুবলীগ সিনিয়র সভাপতি বিশ্বম্ভরপুর শাখা লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা বাদাঘাট দ প্যালেন চেয়ারম্যান ছাত্তার মিয়া, জাপা নেতা চান মিয়া, মুরশেদ মিয়া, স্বপন কুমার পাল, হিফজুর রহমান, সালাম মিয়া প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি