জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ওএমএস’র চাল রাতের আঁধারে পাচারকালে ৮ বস্তা চালসহ ৩ জনকে আটক করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য কর্মকতাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে চালসহ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে ডিলার যুবলীগ নেতা আবদুল বারিককে গ্রেফতার করা যায়নি। তিনি পলাতক রয়েছেন।
আটককৃতরা হলেন গাড়ির চালক হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার আলীপুর গ্রামের হরমুজ আলী পুত্র বাদল মিয়া (২২), ডিলারের আত্মীয় গোতগাও গ্রামের আবদুল আজিবের পুত্র রাজিব হোসেন (২৫) ও তার ভাই আক্তার হোসেন (২৬)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান ও থানা পুলিশের অভিযানকালে ওএমএস’র ডিলার যুবলীগ নেতা আবদুল বারিককে পাওয়া যায়নি। সে পালিয়ে গেছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সূত্রে জানা যায় , জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ওএমএস’র ডিলার উপজেলা যুবলীগ নেতা ওই ইউনিয়নের গোতগাও গ্রামের আবদুল বারিক বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদাম থেকে ২ মে. টন ওএমএস’র চাল ১৫ টাকা দরে ফসলহারা ক্ষতিগ্রস্ত ও দরিদ্র লোকজনের মধ্যে বিক্রয় করার জন্য নেন। কিন্তু এ সব চাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাশ্ববর্তী উপজেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ বাজারে নিজস্ব মালিকানাধাীন একটি টমটম গাড়ির মাধ্যমে পাচারকালে স্থানীয় লোকজন চাল বহনকারী গাড়িটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থল থেকে সরকারী চাল, গাড়ি ও গাড়িরচালকসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ কুমার
চৌধুরী জানান, ডিলার যুবলীগ নেতা খোলাবাজারে ১৫ টাকা দরে বিক্রি করার জন্য উপজেলা খাদ্য গুদাম থেকে দুই টন ওএমএস’র চাল নিয়েছেন। কিন্তু চাল অন্যত্র বিক্রিকালে এলাকাবাসী পাচারকৃত চাল আটক করে আমাদেরকে খবর দেন। এ ব্যাপারে আমি বাদি হয়ে ডিলারকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আল ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওএমএস’র চাল ও গাড়ি উদ্ধার হয়েছে। অপর সরকারী ওএমএস’র সিলগালা করা হয়েছে। এ ঘটনায় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানচালে ওএমএস’র চালের ডিলারকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।