- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাটলাই নদীতে ড্রেজিংকালে নৌপথ সচল রাখতে নির্দেশনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পাটলাই নদীতে ড্রেজিংকালে নৌপথ সচল রাখার লক্ষে ৫টি নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাহিরপুরের পাটলাই নদীতে ড্রেজিংকালে নৌপথ সচল রাখার লক্ষে সভা অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয়, তাহিরপুর উপজেলার পাটলাই নদীর সুলেমানপুর অংশে সরকারিভাবে নদী ড্রেজিং শুরু হয়েছে। একইসাথে ড্রেজিং এবং নৌচলাচল স্বাভাবিক রাখতে সভায় নি¤œবর্নিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১. ড্রেজিং শেষ না হওয়া পর্যন্ত একশ টনের অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন নৌকা (বাল্কহেড) সুলেমানপুর অংশে প্রবেশ করবে না। একশ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় (বাল্কহেড) কোন আমদানীকারক মালামাল লোড করবে না।
২. প্রতিদিন সকাল ৬টা হইতে দুপুর ১২টা পর্যন্ত লোড নৌকা/বাগলী বড়ছড়ার দিক থেকে জামালগঞ্জ অভিমুখে যাবে। অপরদিকে দুপুর ১ টা থেকে রাত ৮টা পর্যন্ত খালি নৌকা জামালগঞ্জের দিক থেকে বাগলী/বড়ছড়া অভিমুখে যাবে।
৩.নদীর সুলেমানপুর অংশে তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানীকারক গ্রুপ এবং বাগলী ও কয়লা ও চুনাপাথর আমদানীকারক সমিতি থেকে ৫ জন করে মোট ১০ জন স্বেচ্ছাসেবী উভয় দিকে নৌকার চলাচল নিয়ন্ত্রণ করবে। ড্রেজিং প্রতিষ্ঠানের ২ জন স্বেচ্ছাসেবক এ কাজে সহায়তা করবে। স্বেচ্ছাসেবকদের ব্যয়ভার স্ব স্ব প্রতিষ্ঠান বহন করবে।
৪.এ সকল সিদ্ধান্তের বহুল প্রচারের জন্য আমদানীকারক গ্রুপ নৌশ্রমিক সমিতি সহ সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৫.নৌকাগুলো ডেজিং অংশে পারাপারের ক্ষেত্রে অপেক্ষার সময় ড্রেজিং মেশিন হতে উভয়পাশে কমপক্ষে ৩শ ফুট দূর হতে সিরিয়াল ধরবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) তাহিরপুর মো. আলাউদ্দিন, তাহিরপুর থানার এসআই সাইদুর রহমান, সংশ্লিষ্ট তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ হাজী জাহের আলী, বাগলী কয়লা ও চুনাপাথর আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নদী খনন প্রজেক্টের সাইট ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যারম্যান বিশ্বজিত সরকার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক মনিরাজ শাহ ও শঙ্কর চন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানীকারক গ্রুপ এবং বাগলী কয়লা ও চুনাপাথর আমদানীকারক সমিতি হতে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অপরদিকে পাটলাই নদীর নাব্যতা সংকটে ব্যবসায়ী ও নৌযান মালিকরা মালামাল পরিবহনে পড়েন বিপাকে ও দীর্ঘ নৌজটে। সরকার ব্যবসায়ীদের সুবিধার্থে পাটলাই নদী ড্রেজিংয়ের কাজ শুরু করেছে। কাজেই নদী খনন ও মালামামাল পরিবহন বিষয়টি যেন সাংঘর্ষিক না হয় এ জন্য মালামাল পরিবহনে ৫টি নির্দেশনা দেয়া হয়েছে।

  • [১]