- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাটলাই মরা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের পাটলাই মরা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাটলাই নদীর তীরবর্তী সুন্দরপাড়ী ও গুটিলা এলাকার কৃষিজমি রক্ষার্থে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত প্রায় ৮/১০ টি গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গুটিলা গ্রামের মালেক মিয়া, জহুর মিয়া, বারেক উদ্দিন, শাহাব উদ্দিন, মেহারুন নেছা, সেতারা বেগম, রতনমালা, সুন্দরপাহাড়ি গ্রামের কাছু মিয়া, মস্তাক মিয়া, মানিগাঁও গ্রামের মনসুর আলী, হুমায়ুন ও শিমুলতলা গ্রামের শাহরুল মিয়া প্রমুখ।

  • [১]