স্টাফ রিপোর্টার, তাহিরপুর
অবশেষে শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষককে পাঠ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। ২ জন শিক্ষকই গত বুধবার শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ ডিপিইএড এ প্রশিক্ষণে থাকা শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎফল কুমার তালুকদার।
বিদ্যালয়ে যোগদানকারী নতুন শিক্ষকরা হলেন পাশর্^বর্তী লামাগাঁও সরকারী প্রাথমিক দ্যিালয়ের সহকারী শিক্ষক মানিক তালুকদার ও পারাবেকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান।
এর আগে ‘শিক্ষক-ছাত্রহীন এক বিদ্যালয়’ শিরোনামে গত ২০ ফেব্রুয়ারি দৈনিক সুনামগঞ্জের খবরে একটি সংবাদ প্রকাশিত হয়।
শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকারী সহকারী শিক্ষক আব্দুল হান্নান বলেন, তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার স্যারের মৌখিক নির্দেশে বিদ্যালয়ে বুধবারে যোগদান করেছি।
তাহিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দায়িত্বে ক্লাস্টার অফিসার বিপ্লব সরকার বলেন, আমাদের অফিসের শিক্ষক বদলী কিংবা প্রেষণে বদলির বিষয়ে কোন ক্ষমতা না থাকায় ২ জন শিক্ষককে পাঠ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তারা দু’জনেই বুধবার থেকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।