দক্ষিণ সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেছেন, কোন জনপ্রতিনিধি যদি তার নির্বাচনী এলাকার প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা সহ ভিজিএফ, ভিজিডির চাল নিয়ে অনিয়ম করেন তাহলে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, সরকার অসহায় মানুষের জন্য যে সুযোগ সুবিধা প্রদান করে আসছে। সেই সুযোগ সুবিধাগুলো যেন সঠিক ভাবে উপযুক্ত মানুষ গুলোই পায়। আর এটা না হলে এই বঞ্চিত মানুষগুলোর অভিসাপ আপনারা ভোগ করবেন। কোন স্বজনপ্রীতি হলে আমরা কোন ভাবেই ছাড় দেব না। এ্রই মধ্যে ২-১ জন চেয়ারম্যান গরিবের হক আত্মসাৎ করার দায়ে বরখাস্তও হয়েছেন।
সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর গাজিনগর গ্রামে ইউপি সদস্য আক্কাস মিয়ার উঠানে স্থানীয় নাগরিকদের নিয়ে ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভায় ইউপি সদস্য আক্কাস আলীর সভাপতিত্বে, ইউপি সচিব মীরা চন্দ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, সুনামগঞ্জ জেলা ইএএলজি’র কো অর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি’র কো অর্ডিনেটর মিটু রঞ্জন দাস, পাথারিয়া ইউনিয়ন কো অর্ডিনেটর হোসাইন আহমদ, ইউপি সদস্য মাহবুবা চৌধুরী।