- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাথারিয়া ইউনিয়নে ওয়ার্ড সভা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় পাথারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গনিগঞ্জ গ্রামে ইউপি সদস্য কয়ছর মিয়ার বাড়ির উঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে, ইউপি সচিব বিবেকানন্দ মৈত্র’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ুম, ওয়ার্ডের সমাজসেবী আব্দুল আজিজ, ইউপি সদস্য কয়ছর মিয়া, সদস্য মজিফুল বেগম সহ প্রমুখ।

  • [১]