দক্ষিণ সুনামগঞ্জ অফিস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান ৩ জন প্রার্থীর নাম তৃণমূল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গণিগঞ্জ বাজারে পাথারিয়া ইউনিয়ন আ. লীগের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রার্থী বাচাই সংক্রান্ত আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা আ’লীগের সহ সভাপতি মাও.আব্দুল কাইয়ূম, পাথারিয়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি নুর মিয়া, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলামের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছোয়াব আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. নুর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, উপজেলা আ.লীগের প্রবীন নেতা মো.আব্দুর রউফ, পাথারিয়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ সভাপতি ললিত রঞ্জন দাস, ফখরুল ইসলাম, নুর মিয়া, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিরিশ দাস, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, তথ্য বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো.সামছুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন আ’লীগ নেতা মাসুক মিয়া, আব্দুল গফুর, আব্দুল করিম, বিদুর দাস, সেন্টু দাস, আলী আকবর, নেপাল দাস, আব্দুল হান্নান, শুদাংশু দাস, জামাল মিয়া, পিযুষ কান্তি দাস, রিয়াজ উদ্দিন, এনামুল হক, ইউপি সদস্য হোসেন মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, বরুন দাস সহ প্রমুখ।