- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পানিতে ডুবে নিহতের পরিবারকে অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সদর উপজেলার কুরবান নগর গ্রামের পানিতে ডুবে নিহত হওয়া দুই শিশুর পরিবারকে ২০ হাজার টাকার চেক দিয়েছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, জেলা যুব সংহতির যুগ্ম-আহব্বায়ক জসিম উদ্দিন সরকার, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।
এদিকে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ও ফতেপুর ইউনিয়নের হরিনগর, বড়ঘাট, নোয়াগাঁও, জগন্নাথপুরসহ বিভিন্ন গ্রামের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্।
এসময় সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জাপা নেতা সাজিদুর রহমান সাজিদ, গৌরারং ইউপি সদস্য আব্দুল মোমেন, গৌরারয় ইউপি জাপার সভাপতি মো. সৌকত আলী, জামান মিয়া, আজমান আলী, বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]