- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পানিতে ডুবে যুবকের মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামে শুক্রবার দুপুরে পানিতে পড়ে মো. মাসুক মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাসুক মিয়া ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।
জানা যায়, মৃত মাসুক মিয়া মৃগিরোগী ছিলেন। আগেও অনেকবার পানিতে পড়ে ছিল। শুক্রবার কাউকে না জানিয়ে গোসল করতে গিয়ে মৃগীরোগ দেখা দিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যরা গোসল করতে গিয়ে তার মৃতদেহ দেখে। বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার জানান, মৃত মাসুক মিয়া মৃগীরোগী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • [১]