স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু ঘটেছে। শহরতলির সুরমা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু কন্যার নাম মারজিয়া (৭)। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় সে। ইউনিয়নের ষোলঘর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নিহত মারজিয়া।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈকত দাস জানিয়েছেন, পানিতে ডুবে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হলেও পরিবারের লোকজনের আপত্তি থাকায় শিশুটির মৃতদেহের ময়না তদন্ত করা হয় নি।