- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পানিবন্দি মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা রয়েছে-এমপি মানিক

ছাতক প্রতিনিধি
বন্যার্তদের আশ্রয় কেন্দ্র ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং শুকনো খাবার বিতরণকালে জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা দেশের যেকোন দুর্যোগ বিছক্ষনতার সাথে মোকাবেলা করে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সুনামগঞ্জ জেলার মানুষের জন্য নেত্রীর অফুরন্ত আন্তরিকতা রয়েছে। তিনি বলেন, উপর্যপরি বন্যায় পানিবন্দি মানুষের জন্য সরকার পর্যাপ্ত ত্রান সামগ্রীর ব্যবস্থা রেখেছে। বন্যাকবলিত এলাকার প্রতি ওয়ার্ডে অন্তত ৪ শতাধিক পরিবারকে ত্রান সামগ্রি দেয়া হবে। পানিবন্দি মানুষদের হতাশা না হওয়ার কথা বলে এমপি মানক আরো বলেন, ঈদের আগেই বাড়িতে-বাড়িতে এসব ত্রান সামগ্রি পৌছে দেয়া হবে। সোমবার দিনব্যাপী শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, ছাতকের ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ, দোয়ারা উপজেলার মন্তাজনগরসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও শুকনো খাবার বিতরণকালে এমপি মানিক এসব কথা বলেন। এসময় বানবাসি মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাস দেশে মহামারি হিসেবে দেখা দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি। ত্রান সামগ্রি বিতরনকালে দোয়ারা উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ছাতক সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, দোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ছাতক উপজেলা আওয়ামীলগ নেতা মোশাইদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদ, সুনু মিয়া মেম্বার, ছাত্রলীগ নেতা রহুল ফেরদৌস পুলক, মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।##

  • [১]