- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পানি বাড়ায় বিশ্বম্ভরপুরে আবারও ঝুঁকিতে বাঁধ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় হাওর পার্শ্ববতীর্ নদীতে পানি বাড়ায় আবারও ঝুঁকিতে পড়েছে বাঁধ। গত ২ দিন যাবত উজান থেকে পাহাড়ি ঢলে সুরমা নদীর শাখা রক্তি, ঘাঘটিয়া নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে করচার হাওর, আঙ্গারুলি হাওর, হালির হাওরের কয়েকটি বাঁধ ঝুকির মধ্যে রয়েছে। বিশেষ করে করচার হাওরের হরিমনের ভাঙ্গা, বেকা বাঁধ সহ ৩ কিলোমিটার বেরি বাঁধ ও হালির হাওরের কালা গাঙ্গের ক্লোজার, মাসুকের কাড়া, শামসুল কাড়া, আঙ্গারুলী হাওরের আবুওয়া ক্লোজার সহ কয়েটি বাঁধ ঝঁুকির মধ্যে রয়েছে।
এদিকে পানি বাড়ায় হাওরপাড়ের কৃষকরা পাকা আধা পাকা ধান দ্রুত কাটছেন। তবে কৃষকরা জানিয়েছেন, এ বছর কৃষি বিভাগ থেকে ধান কাটার হারভেস্টার মেশিন দেওয়ায় ধান কাটতে সুবিধা হয়েছে। ফলে শ্রমিক সংকট নেই।
কৃষ্ণনগর গ্রামের কৃষক কাজল বর্মন ও রাধানগর গ্রামের কাহিন মিয়া আধাপাকা ধান কাটছেন জানিয়ে বলেন, ব্লাস্ট রোগে তাদের অনেক ধান ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকতার্ মো. নয়ন মিয়া বলেন, হাওরের কৃষকরা দ্রুত ধান কাটছেন। বিশেষ করে এ বছর অনেকগুলো হারভেস্টার মেশিন থাকায় ধান কাটায় শ্রমিক সংকট নেই।
তিনি বলেন, এ পর্যন্ত হাওরে ৪ হাজার ৭৩২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এ বছর উপজেলায় হাওর ও হাওর বহির্ভুত মিলে মোট ১০ হাজার ৬শত হেক্টর জমি বোর চাষাবাদ হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন নদীতে পানি বাড়তে থাকায় বাঁধেও ঝুঁকি বাড়ছে। তবে আমরা বাঁধ সুরক্ষায় সার্বক্ষণিক প্রয়োজনীয় কাজ করে যাচ্ছি। হাওরের কৃষকরা যাতে দ্রুত ধান কাটে সে জন্য আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষকরাও দ্রুত ধান কাটছে।

  • [১]