স্টাফ রিপোর্টার
জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মো. সবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ২ মো. শামসুদ্দোহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন সহ উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।