ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঢুলপুষি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা দূরীকরণে এগিয়ে এসেছেন সাজেদা আহমেদ নামের এক নারী। তিনি মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য। মঙ্গলবার বিকালে ঢুলপুষি গ্রামের ওইসব উপকারভোগীদের কাছে একটি নলকূপ ও তা স্থাপনের সরঞ্জামাদি হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ্র সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন সরকার প্রমুখ।